কুরআন তাজবিদ কোর্স সম্পর্কে বিস্তারিত
ভর্তি ফি
১৫০০/=
মাসিক ফি
১০০০/=
ক্লাস শুরু
০১-০৭-২০২৬
কোর্স ডিউরেশন
৬ মাস
এ কোর্সের মাধ্যম একজন খুব সহজেই কুরআনের বেসিক শিখতে পারবে। যারা কখনো কুরআন শিখেননি কিংবা সেই শৈশবে পড়া হয়েছে আর পড়া হয়নি তাদের জন্য মাত্র ৩ মাসের এই কোর্স। খুব সহজ ও সাবলীল পদ্ধতিতে কুরআনের বেসিক শিখতে পারবে।
ফলে প্রত্যেক শিক্ষার্থীর মনে পরিপূর্ণ কুরআন কারীম শিখার এক অদম্য ইচ্ছা জাগ্রত হবে ইনশাআল্লাহ। কেননা, ক্লাসে আমরা শুধু পড়াই না আমরা কুরআনের সাথে এক গভীর মধুর সম্পর্ক তৈরী করে দিই।
সার্টিফিকেট
দেওয়া হবে
ক্লাস রেকর্ডিং
থাকবে
ভর্তি ফি
১৫০০/=
মাসিক ফি
১০০০/=
ক্লাস শুরু
০১-০৭-২০২৬
কোর্স ডিউরেশন
৬ মাস
সার্টিফিকেট
দেওয়া হবে
ক্লাস রেকর্ডিং
থাকবে
এ কোর্সের মাধ্যম একজন খুব সহজেই কুরআনের বেসিক শিখতে পারবে। যারা কখনো কুরআন শিখেননি কিংবা সেই শৈশবে পড়া হয়েছে আর পড়া হয়নি তাদের জন্য মাত্র ৩ মাসের এই কোর্স। খুব সহজ ও সাবলীল পদ্ধতিতে কুরআনের বেসিক শিখতে পারবে।
ফলে প্রত্যেক শিক্ষার্থীর মনে পরিপূর্ণ কুরআন কারীম শিখার এক অদম্য ইচ্ছা জাগ্রত হবে ইনশাআল্লাহ। কেননা, ক্লাসে আমরা শুধু পড়াই না আমরা কুরআনের সাথে এক গভীর মধুর সম্পর্ক তৈরী করে দিই।
ধাপ ১: হরফ চেনা, উচ্চারণ ও প্রাথমিক নিয়ম (ক্লাস ১ – ৮)
এই ধাপে শিক্ষার্থীরা হরফের সঠিক উচ্চারণস্থল (মাখরাজ) এবং একদম বেসিক রিডিংয়ের নিয়মগুলো শিখবেন।
ক্লাস ১: আরবি হরফসমূহের সঠিক উচ্চারণ (১ম অংশ – সহজ হরফগুলো)।
ক্লাস ২: আরবি হরফসমূহের সঠিক উচ্চারণ (২য় অংশ – কঠিন বা কাছাকাছি উচ্চারণের হরফ যেমন: ت-ط, هـ-ح, ذ-ظ-ث)।
ক্লাস ৩: হরফের বিভিন্ন রূপ (শুরুতে, মাঝে ও শেষে হরফ কেমন দেখায়) এবং হরকত (জের, জবর, পেশ) এর পরিচয় ও উচ্চারণ।
ক্লাস ৪: তানভীন (দো জবর, দো জের, দো পেশ) এর পরিচয় ও পড়ার নিয়ম।
ক্লাস ৫: জযম (সাকিন) এবং তাশদীদ এর পরিচয় ও তা দিয়ে শব্দ গঠনের প্র্যাকটিস।
ক্লাস ৬: মাখরাজ পরিচিতি (১৭টি মাখরাজের সহজ ও ব্যবহারিক আলোচনা – ১ম অংশ)।
ক্লাস ৭: মাখরাজ পরিচিতি (২য় অংশ – মুখের ও কণ্ঠনালীর প্রধান উচ্চারণস্থলসমূহ)।
ক্লাস ৮: প্রথম সপ্তাহের পঠিত বিষয়ের ওপর রিভিশন এবং লাইভ মশক (উচ্চারণ সংশোধন)।
ধাপ ২: গুন্নাহ ও নুন সাকিন/মীম সাকিনের নিয়ম (ক্লাস ৯ – ১৬)
কুরআন সুন্দর ও সুর করে পড়ার জন্য গুন্নাহর নিয়ম জানা সবচেয়ে জরুরি।
ক্লাস ৯: ওয়াজিব গুন্নাহ (নুন ও মীম এর ওপর তাশদীদ হলে যেভাবে পড়তে হয়)।
ক্লাস ১০: নুন সাকিন ও তানভীন এর নিয়মাবলী (সংক্ষিপ্ত পরিচিতি: ইযহার, ইদগাম, ইখফা, ইবলাব)।
ক্লাস ১১: ইযহার (স্পষ্ট করে পড়া) এবং ইকলাব (নুন-কে মীম দ্বারা পরিবর্তন করে গুন্নাহসহ পড়া)।
ক্লাস ১২: ইদগাম (মিশিয়ে পড়া – গুন্নাহসহ ও গুন্নাহ ছাড়া)।
ক্লাস ১৩: ইখফা (গোপন করে গুন্নাহর সাথে পড়া – ১৫টি হরফের প্র্যাকটিস)।
ক্লাস ১৪: মীম সাকিন এর নিয়মাবলী (ইখফায়ে শাফাবী, ইদগামে শাফাবী, ইযহারে শাফাবী)।
ক্লাস ১৫: পুর (মোটা) এবং বারিক (চিকন) করে পড়ার নিয়ম (কোন হরফগুলো সবসময় মোটা হয়, আর ‘র’ এবং ‘আল্লাহ’ শব্দের ‘লাম’ কখন মোটা বা চিকন হয়)।
ক্লাস ১৬: গুন্নাহ ও নুন/মীম সাকিনের নিয়মের ওপর প্র্যাকটিক্যাল ক্লাস এবং পরীক্ষা।
ধাপ ৩: মদ্দ বা টেনে পড়ার নিয়মাবলী (ক্লাস ১৭ – ২৩)
কোথায় দীর্ঘ করতে হবে আর কোথায় দ্রুত পড়তে হবে, তা এই ধাপে শেখানো হবে।
ক্লাস ১৭: মদ্দ এর পরিচয় এবং মদ্দে আসলী বা তবাঈ (১ আলিফ মদ্দ: আলিফ, ওয়াও, ইয়া সাকিনের নিয়ম)।
ক্লাস ১৮: খাড়া জবর, খাড়া জের এবং উল্টো পেশ এর বিবরণ (১ আলিফ মদ্দ)।
ক্লাস ১৯: ৩ আলিফ মদ্দ (মদ্দে মুত্তাসিল ও মদ্দে মুনফাসিল এর সহজ পার্থক্য ও নিয়ম)।
ক্লাস ২০: ৪ আলিফ মদ্দ (মদ্দে লাযিম) এর সহজ উদাহরণসহ পরিচয়।
ক্লাস ২১: মদ্দে আরীয এবং মদ্দে লীন (ওয়াকফ বা থামার কারণে যে মদ্দ তৈরি হয়)।
ক্লাস ২২: কলকলাহ এর নিয়ম (ধাক্কা দিয়ে পড়ার ৫টি হরফ: ক্বফ, তবা, বা, জীম, দাল)।
ক্লাস ২৩: মদ্দ এবং কলকলাহ এর ওপর আয়াতভিত্তিক প্র্যাকটিস ক্লাস।
ধাপ ৪: ওয়াকফ (থামার নিয়ম) এবং সূরাহ মশক (ক্লাস ২৪ – ৩০)
শেষ ধাপে শিক্ষার্থীরা কুরআনের ছোট সূরাগুলো তাজবিদসহ প্র্যাকটিস করবেন এবং তিলাওয়াত শেষ করার নিয়ম শিখবেন।
ক্লাস ২৪: ওয়াকফ করার নিয়ম (আয়াতের শেষে বা মাঝে থামলে শব্দের শেষ হরফ কীভাবে উচ্চারণ করতে হয়)।
ক্লাস ২৫: কুরআনের বিভিন্ন ওয়াকফের চিহ্ন (মীম, তবা, জীম, লা ইত্যাদি প্রতীক) এর অর্থ ও করণীয়।
ক্লাস ২৬: সূরা আল-ফাতিহা তাজবিদসহ সম্পূর্ণ মশক এবং শুদ্ধকরণ।
ক্লাস ২৭: নামাযের ছোট সূরা মশক (সূরা নাস, ফালাক্ব ও ইখলাস)।
ক্লাস ২৮: নামাযের ছোট সূরা মশক (সূরা লাহাব, নাসর ও কাফিরুন)।
ক্লাস ২৯: নামাযের ছোট সূরা মশক (সূরা কাওসার, মাউন ও কুরাইশ)।
ক্লাস ৩০: সম্পূর্ণ কোর্সের একটি সমাপনী পর্যালোচনা, তিলাওয়াত মূল্যায়ন এবং পরবর্তী দিকনির্দেশনা।
শনি, সোম ও বুধ
সকাল ৬ টা।
দুপুর ২ টা।
রাত ১০ টা।
রবি ও মঙ্গল ও বৃহস্পতি
রাত ১০.০০ টা।
শুক্র ও শনি
২ ঘন্টাব্যাপি বিশেষ ক্লাস ( বিকেল ৩ টা)
কিতাব
১/ নাদিয়াতুল কুরআন
২/ কুরআন কারীম
৩/ আহসানুল ফিকহ
৪/আররাহিকুল মাখতুম
মোবাইল, ইন্টারনেট কানেকশন ও স্ট্রং ওয়াইফাই