বিশ্ববাসির জন্য ২৪ ঘন্টা কুরআন

عن عثمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:
«خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ».

তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিখায়।”
[সহীহ] – [এটি বুখারী বর্ণনা করেছেন।] – [সহীহ বুখারী – 5027]

একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা সকলে এই হাদিসের অন্তর্ভুক্ত হতে চাই। তাই বিশ্বের সকল বাংলাভাষি নারী-পুরুষের জন্য কুরআন কারীম ও ফরজে আইন শিক্ষার ব্যবস্থা করা। এবং এমন একটি সিস্টেম ডেভেলপ করা যেখানে ২৪ ঘন্টা কুরআন শিখার ব্যবস্থা থাকবে। যার যখন যে সময় সুবিধা হবে সে সময় কুরআন শিখতে পারবে ইনশাআল্লাহ।

কুরআন শিখার সাথে সাথে যতটুকু ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ এতটুকু জ্ঞান অর্জনের ব্যবস্থা করা। সে সাথে সমাজের অসহায় ও নিম্মবিক্ত মানুষের জন্য সহজলভ্য কুরআন শিক্ষার ব্যবস্থা করাই আমাদের মৌলিক উদ্দেশ্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আমিন।