আমরা ভালোবাসা, মমতা ও শ্রদ্ধার সাথে শেখাই—কুরআনী কায়দা, নাজেরা, তাজবিদ, আকীদাহ, ফিকহ ও সিরাহ। শিশু, বড়, বৃদ্ধ—সবাই যেন নিজের অবস্থান থেকে, নিজের সময়ে, নিজের গতিতে—কুরআনকে জানতে পারে, বুঝতে পারে, ভালোবাসতে পারে
এই কোর্সে ইসলামের জরুরী ও মৌলিক বিষয়ে ধারণা দেয়া হবে। যে বিষয়গুলো জানা ফরজ। দ্বীনের একেবারে মৌলিক যে বিষয়গুলো জানা একজন মুসলিমের জন্য অপরিহার্য। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হলো, আমাদের শিক্ষা-সিলেবাসে ধর্মীয় বিষয়টি অবহেলিত ও উপেক্ষিত থাকার কারণে মুসলিম সন্তানরা নিজের দ্বীন সম্পর্কে অজ্ঞতার ভেতর দিয়েই বেড়ে উঠে।
ফলে তারা ঈমান-আকীদা, নামাজ-কালাম, হারাম-হালাল, আখলাক ও দৈনন্দিন জীবনের জরুরি বিধিবিধান সম্পর্কে থাকে একেবারেই গাফেল। তাই সকল নারী/পুরুষের জন্য এ কোর্সটি উপকারী হবে ইনশআল্লাহ। যথা সময় ক্লাস করতে না পারলেও প্রতিটি ক্লাস রেকর্ডেড থাকবে।