আল কুরআন অনলাইন মাদরাসা
প্রতিটি হৃদয়ে কুরআনের নুর জ্বালানোর এক নববী উদ্যোগ
আল কুরআন অনলাইন মাদরাসা—একটি স্বপ্ন, একটি দায়িত্ব, একটি আমানত। যে স্বপ্নে আছে প্রতিটি মানুষের মুখে শুদ্ধ তিলাওয়াতের মিষ্টি ধ্বনি, যে দায়িত্বে আছে কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা, যে আমানতে আছে উম্মাহকে কুরআনের পথে ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গিকার।
কোর্স সমূহ
এ কোর্সের মাধ্যম একজন খুব সহজেই কুরআনের বেসিক শিখতে পারবে। যারা কখনো কুরআন শিখেননি কিংবা সেই শৈশবে পড়া হয়েছে আর পড়া হয়নি তাদের জন্য মাত্র ৩ মাসের এই কোর্স। খুব সহজ ও সাবলীল পদ্ধতিতে কুরআনের বেসিক শিখতে পারবে। ফলে প্রত্যেক শিক্ষার্থীর মনে পরিপূর্ণ কুরআন কারীম শিখার এক অদম্য ইচ্ছা জাগ্রত হবে ইনশাআল্লাহ। কেননা, ক্লাসে আমরা শুধু পড়াই না আমরা কুরআনের সাথে এক গভীর মধুর সম্পর্ক তৈরী করে দিই।
এই কোর্সটি তাদের জন্য বেশ উপকারী যারা কুরআন কারীমের বেসিক মোটামুটি পারেন কিংবা যারা কুরআন কারীম পড়তে পারেন কিন্তু শুদ্ধ হচ্ছে কি না সন্দেহে আছেন। আমাদের সমাজে অনেক ভাই/বোন আছেন যারা সামান্য চেষ্টা না করার কারণে বছরের পর বছর অশুদ্ধভাবেই কুরআন পড়েন অথবা কুরআন পড়েন না। অনেক মানুষ এমনও আছেন অশুদ্ধ হবে ভেবে কুরআন পড়াই ত্যাগ করেন। অথচ কেউ যদি এই কোর্সে জয়েন করেন তাহলে ৩ মাসের মধ্যেই কুরআন পরিপূর্ণ শুদ্ধভাবে পড়তে পারবে ইনশআল্লাহ।
ফরজে আইন কোর্স।
এই কোর্সে ইসলামের জরুরী ও মৌলিক বিষয়ে ধারণা দেয়া হবে। যে বিষয়গুলো জানা ফরজ। দ্বীনের একেবারে মৌলিক যে বিষয়গুলো জানা একজন মুসলিমের জন্য অপরিহার্য। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হলো, আমাদের শিক্ষা-সিলেবাসে ধর্মীয় বিষয়টি অবহেলিত ও উপেক্ষিত থাকার কারণে মুসলিম সন্তানরা নিজের দ্বীন সম্পর্কে অজ্ঞতার ভেতর দিয়েই বেড়ে উঠে। ফলে তারা ঈমান-আকীদা, নামাজ-কালাম, হারাম-হালাল, আখলাক ও দৈনন্দিন জীবনের জরুরি বিধিবিধান সম্পর্কে থাকে একেবারেই গাফেল। তাই সকল নারী/পুরুষের জন্য এ কোর্সটি উপকারী হবে ইনশআল্লাহ। যথা সময় ক্লাস করতে না পারলেও প্রতিটি ক্লাস রেকর্ডেড থাকবে।
দাওয়াহ কোর্স।
পৃথিবীতে সকল নবী-রাসূল একটি কমন দায়িত্ব পালন করেছেন তা হলো অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াহ। কুরআনের ভাষ্যমতে আমরা জানতে পারি নূহ আ. ৯৫০ বছর অমুসলিমদের দাওয়াহ দিয়েছেন। প্রিয় নবীজী সা. শুধুমাত্র মক্কায় সুদীর্ঘ ১৩ বছর অমুসলিদের দাওয়াহ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা একটি আয়াত হলেও পৌঁছে দাও। কুরআনের ঘোষনা- তারাই শ্রেষ্ঠ উম্মাহ যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ দিবে। সুতরাং আমরা প্রত্যেকেই শ্রেষ্ঠ উম্মাহ হতে চাই। অমুসলিমদের কাছে ইসলামের প্রকৃত সৌন্দর্য ও ইসলামের দাওয়াত পৌছানোর উদ্দেশ্যে আমাদের এই দাওয়াহ কোর্স। দাওয়াহ কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যা সাধারণ সকল মানুষের জন্য উপযোগী ও সহজবোধ্য।
একজন মুমিন জীবনের পরতে পরতে যাকে অনুসরণ করার চেষ্টা করেন তিনি হলেন আমাদের প্রিয় নবীজী সা.। সুতরাং তাঁর জীবনী জানা কি আবশ্যক নয়? আমরা যদি না জানার চেষ্টা করি তাহলে কীভাবে তার অনুসরণ করবো? কীভাবে তার প্রতি নিখাদ ভালোবাসা তৈরী করবো? তাই পেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের পূর্ব থেকে শুরু করে যাবতীয় উল্লেখযোগ্য ঘটনা নিয়ে ৬ মাসের “সীরাহ কোর্স “। সপ্তাহে মাত্র ২ ঘন্টা সময় দিতে হবে। প্রতিটি ক্লাস রেকর্ডেড থাকবে।
ছোট্ট সোনামনীদের কচিমনেই কুরআন হাদিসের সৌন্দর্য ফুটে তোলা প্রত্যেক মুমিনের ঈমানী দায়িত্ব ও কর্তব্য। একজন সচেতন অভিভাবক অবশ্যই তার সন্তানের দুনিয়া-আখেরাত সুন্দর চিন্তা করবেন। তাই আমরা সোনামনীদের মোবাইলের গেইম কিংবা বাজে অভ্যাস থেকে বাচাতে তাদের জন্য ‘ছোটদের কুরআন শিক্ষা কোর্সের’ ব্যবস্থা করেছি। তারা স্বল্প সময়ের মধ্যে কুরআনের একদম বেসিক থেকে নাজিরা পর্যন্ত শিখতে পারবে ইনশাআল্লাহ। তাই আপনার সোনামনীর কুরআন শিক্ষার জার্নি সহজ করতে এই কোর্স অত্যন্ত উপকারী হবে ইনশাআল্লাহ।
আমরা ভালোবাসা, মমতা ও শ্রদ্ধার সাথে শেখাই—কুরআনী কায়দা, নাজেরা, তাজবিদ, আকীদাহ, ফিকহ ও সিরাহ। শিশু, বড়, বৃদ্ধ—সবাই যেন নিজের অবস্থান থেকে, নিজের সময়ে, নিজের গতিতে—কুরআনকে জানতে পারে, বুঝতে পারে, ভালোবাসতে পারে
আমরা ভালোবাসা, মমতা ও শ্রদ্ধার সাথে শেখাই—কুরআনী কায়দা, নাজেরা, তাজবিদ, আকীদাহ, ফিকহ ও সিরাহ। শিশু, বড়, বৃদ্ধ—সবাই যেন নিজের অবস্থান থেকে, নিজের সময়ে, নিজের গতিতে—কুরআনকে জানতে পারে, বুঝতে পারে, ভালোবাসতে পারে
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
- যেন প্রতিটি মানুষ কুরআন পড়তে পার
- কুরআন বুঝতে পারে
- কুরআনকে জীবনে ধারণ করতে পারে।
- পৃথিবীর যেখানেই থাকুন আমরা আপনাকে যুক্ত করবো সেই নূরের পথে
- যে পথ মানুষকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়
- আল কুরআন অনলাইন মাদরাসা — হৃদয়ের জানালা খুলে দিক কুরআনের আলোয়।
কেন AOM এ ভর্তি হবেন?
যেন প্রতিটি মানুষ কুরআন পড়তে পারে, কুরআন বুঝতে পারে, এবং কুরআনকে জীবনে ধারণ করতে পারে। পৃথিবীর যেখানেই থাকুন, আমরা আপনাকে যুক্ত করবো সেই নূরের পথে, যে পথ মানুষকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়।
আল কুরআন অনলাইন মাদরাসা — হৃদয়ের জানালা খুলে দিক কুরআনের আলোয়।
যে সময় মানুষ ফ্রি—সেটাই তাদের ক্লাসের সময়। কোনো fixed schedule নয়। নিজের সুবিধামতো ঘরে বসেই।
মানুষ সবচেয়ে ভয় পায় ভুল শেখার ব্যাপারে। আপনি যদি Qualified শিক্ষক রাখেন। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি।
কুরআনী কায়দা, নাজেরা, তাজবিদ, নামাজ, দোয়া, আক্বীদাহ, ফিকহ, সিরাহ মানুষ বুঝবে: একবার ভর্তি হলে সব শেখা এক জায়গায়।
সব বয়সের মানুষের জন্য আলাদা curriculum থাকলে মানুষ বিশেষ যত্ন পাবে।
অনেকেই চান ব্যক্তিগত তত্ত্বাবধান। আপনি চাইলে বিশেষ প্ল্যানে দিতে পারেন:
১–১ ustad guidance।
মানুষ কম টাকায় ভালো ইসলামিক শিক্ষা চায়।
আপনি যদি low-cost রাখেন—এটাই আপনাকে সবার থেকে আলাদা করবে।
এটি মানুষ সবচেয়ে বেশি পছন্দ করবে। অভিভাবকরা জানে শিশুর অগ্রগতি কীভাবে হচ্ছে।
আপনি শুধু ক্লাস না; একটি নূরানী পরিবর্তন উপহার দিচ্ছেন। মানুষ চায়: সন্তান যেন নামাজী হয়, কুরআন শিখে, আখলাক ভালো হয়, ধর্মে দৃঢ় হয়।